মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

পয়েন্ট হারানোর শঙ্কার পর ৩ মিনিটে ২ দুই গোল রিয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২২২ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৭৯তম মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা। তাতে ঘরের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পরে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তবে শেষ দিকে ৩ মিনিটে ২ দুই গোল দিয়ে সেই শঙ্কা উড়িয়ে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে স্প্যানিশ ফুটবল লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নব্যুতে শুরুতেই এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। ম্যাচের পাঁচ মিনিটে ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে আলতো ছোঁয়ায় গোল করেন লুকা মদ্রিস।

এরপরেই পথ হারায় রিয়াল। প্রথমার্ধ্বে আর কোনো সুযোগই তৈরী করতে পারেনি তারা। 

বিরতির পর সেভিয়াকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলা। ৫৪তম মিনিটে ডিফেন্ডার গনসালো মনতিয়েলের রক্ষণ চেরা পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন লামেলা।

এতে ঘরের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পরে স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৭৯ থেকে ৮১, এই তিন মিনিটের ব্যবধানে করে দুই গোলে জয় নিশ্চত হয় রিয়াল মাদ্রিদের।

৭৭তম মিনিটে মদ্রিচ ও দানি কারভাহালকে তুলে মার্কো আসেনসিও ও ভাসকেসকে নামান আনচেলত্তি। দারুণ কাজে দেয় এই পরিবর্তন। বদলি নামা দুজনই অবদান রাখেন ওই দুই গোলে।

৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে আসেনসিও বল বাড়ান ভিনিসিউসের উদ্দেশ্যে। গোলরক্ষক এগিয়ে আসায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বল দেন পাশে ফাঁকায় থাকা ভাসকেসকে। আর বল ধরেই ফাঁকা জালে পাঠান এই স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের ৮১তম মিনিটে আসেনসিওর পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ভালভেরদে। এ নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন উরুগুয়ের এই মিডফিল্ডার। আসরে ১১ ম্যাচে তার গোল হলো ৬টি।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit