মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

বুবলীকে নিয়ে বান্দরবানে সাইমন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : শিরোনাম দেখে অনেকেই চমকে উঠতে পারেন হঠাৎ বুবলীকে নিয়ে কেন বান্দরবানে গেলেন সাইমন সাদিক। তবে চমকানোর কিছু নেই, মূলত ‘চাদর’ সিনেমার শুটিংয়ের জন্য তারা আজ শনিবার বিকালের ফ্লাইটে চট্টগ্রাম গিয়েছেন। সেখান থেকে তারা বান্দরবানে যাবেন।

জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলী। ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতেই সাইমন, বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবানে যাচ্ছেন। সেখানের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষে আগামী ২৫ অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ছবিতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। উল্লেখ্য, চাদর ছবির জন্য এফডিসিকে ৭০ লাখ টাকা অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এই ছবির বাজেট প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পনসরের কাছ থেকে সংগ্রহ করেছে এফডিসি।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit