রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ খুলনায় বিএনপির নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের ‌‘হামলার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘কোনো বাধাই বিএনপিকে আর দমাতে পারবে না। হামলা-মামলা-নির্যাতন জনগণ আর তোয়াক্কা করে না। বিএনপির সঙ্গে সর্বস্তরের জনগণ মাঠে নেমেছে। খুলনার জনসমাবেশ সেটাই প্রমাণ করে। খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে জনগণ ফুসে উঠেছে। জনগণের আন্দালন আর দমানো যাবে না। সরকারের বিদায় ছাড়া জনগণের সামনে বিকল্প কিছু নেই।’

বিক্ষোভ মিছিলে আরও ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব এনাম আহমেদসহ কয়েকশ নেতাকর্মী।

কিউএনবি/বিপুল/ ২২.১০.২০২২/ রাত ৮.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit