মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ছেলের ছবিতে ‘জুমা মোবারক’ জানালেন বুবলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৬৬ Time View

বিনোদন ডেস্ক : ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর। শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর নিত্যনতুন ছবি দিয়ে ভরিয়ে তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যম। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন বুবলী। ক্যাপশনে লেখেন— ‘জুমা মোবারক’ (তিনটি লাভ ইমোজি জুড়ে দেন)।

ছবিতে খুদে বীরকে টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে একজন বয়স্ক লোকের কোলে আদরমাখা মুখে ধরা দেন এ তারকা সন্তান। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে।প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবিবাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit