বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

‘শুধু ছক্কা মারলেই হবে না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। ব্যাট হাতে মাঠে নেমে থিতু হওয়ার সময় নেই। বোলারকে শিক্ষা দেওয়ার প্রত্যয় নিতে নামতে হয়। প্রথম বল থেকেই মারমুখী হতে হয়।  এক একটি ডট বল যেন এক একটি অপরাধ!

ক্রিকেটের খুদে সংস্করণ নিয়ে এমনই চিন্তা-ভাবনা ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের।

তবে ভারতীয় লিজেন্ড বলছেন ভিন্ন কথা। তার মতে আর যাই হোক, অস্ট্রেলিয়ার মাটিতে এমন ধুম-ধাড়াক্কা ইনিংস খেলা যায় না। এতে হিতে বিপরীত হতে পারে।  টাইমিং না মিললে বাউন্ডারি ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হতে পারে ব্যাটারের।    

ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় বহু স্মরণীয় ইনিংস খেলেছেন শচীন। সে অভিজ্ঞতা থেকেই এমন মতামত লিটল মাস্টারের।

শচীন জানেন, সেখানকার উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়। তার পরামর্শ, শুধু বড় শট খেলার চেষ্টা করলে লাভ হবে না। সিঙ্গেলসও নিতে হবে। 

শচীনের ব্যাখ্যা, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড়। সেখানে বড় শট খেলা সহজ নয়। ব্যাটে ভালোভাবে না লাগলে আউট হওয়ার সম্ভাবনা বেশি।’

তিনি যোগ করেন, ‘যত বেশি সম্ভব দুই-তিন রান নেওয়ার চেষ্টা করতে হবে। মাঠ বড় হওয়ায় দৌড়ে রান নেওয়ার সুযোগ বেশি থাকে। আমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনেক সময় দৌড়ে চার রানও নিয়েছি। লক্ষ্য রাখতে হবে স্কোর বোর্ড যেন সব সময় সচল থাকে।’

কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit