বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ার বড় মাঠ বাংলাদেশের জন্য ভালো না খারাপ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ অক্টোবর হোবার্টের বেলেরিভ ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে- নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার মাঠগুলো এমনিতেই বড় হয়; বেলেরিভ ওভালও তার ব্যতিক্রম নয়। উইকেট থেকে সোজাসুজি সীমানা এক প্রান্তে ৮০ মিটার। ওয়াইড লং অনে সীমানা ৮২ মিটার। উল্টোদিকে  সোজাসুজি একদিকে সীমানা ৭০ মিটার, আরেক দিকে ৫৯ মিটার। এত বড় মাঠই এখন বাংলাদেশের জন্য বড় দুর্ভাবনার।

টি-টোয়েন্টির পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। পেশির জোর কিংবা বড় শটে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা চিরন্তন। এছাড়া ফিল্ডিংও ইদানিং খারাপ হচ্ছে। বড় মাঠে ফিল্ডিং করতেও প্রচুর ছোটাছুটি করতে হবে। একেকজনকে অনেকটা জাগায় কাভার করতে হবে। পাওয়ার হিটিংয়ে দুর্বল দলগুলোর জন্য রান নেওয়ার বড় সুযোগ গ্যাপে বল পাঠিয়ে রানিং বিটুইন দ্য উইকেট। কিন্তু উভয় ক্ষেত্রেই বাংলাদেশি ব্যাটাররা খুবই দুর্বল।

বাংলাদেশের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম কিন্তু উল্টোটাই ভাবছেন। তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, ‘(বড় মাঠ) আমাদের সহায়তাই করবে। কারণ আমাদের ব্যাটসম্যানরা পছন্দ করে বলের গতি কাজে লাগাতে। আমরা পাওয়ার হিটার নই, বলের গতির ওপর নির্ভর করি। বড় সীমানা তাই ব্যাটসম্যানদের সহায়তা করবে, যদি তারা সঠিক পকেটে বল ঠেলতে পারে এবং রানিং বিটুউন দা উইকেট ভালো হয়। এটা নিয়ে আমরা কাজ করছি, ফিল্ডিং পজিশন অনুযায়ী জায়গামতো বল ঠেলে দ্রুত দৌড়ানো এবং সুযোগমতো বাউন্ডারি আদায় করা। সঠিক গতিটা ধরতে পারলে আমরা ভালো করব। ‘

শ্রীরামের কথায় সেই দুটি শর্তই থাকছে, যেসব জায়গায় বাংলাদেশ দুর্বল- ‘সঠিক পকেটে বল পাঠানো’ এবং দ্রুত দৌড়ানো। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হরেক সমস্যার মাঝে এই দুটিও অন্যতম। এসব সমস্যা মোকাবেলা করতে শারিরীক ফিটনেসেরও প্রয়োজন আছে। যে ফিটনেসের দিক দিয়ে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার বরাবরই দুর্বল। পরের দুই ম্যাচের ভেন্যু সিডনি আর অ্যাডিলেডের মাঠ আরও বড়। সরাসরি সুপার টুয়েলভে ওঠা টাইগারদের জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit