সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

হাত ধোয়ার চর্চা বাড়াতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘হাত ধোয়ার যে সকল বিষয়ে আমরা পিছিয়ে আছি সে সকল সমস্যা সমাধান করতে হবে। নিজেকে সচেতন করলে সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে। ’

আজ বৃহস্পতিবার ইউনিসেফ আয়োজিত রাজধানীর একটি হোটেলে হাত ধোয়ার চর্চা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘হাত ধোয়ার যে সকল বিষয়ে আমরা পিছিয়ে আছি সে সকল সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে। ’মন্ত্রী আরো বলেন, ‘এডিস মশা মোকাবেলা করতেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এ জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘হাত ধোয়ার বিষয়ে অলসতায় ডায়রিয়াসহ নানা রোগবালাই হয়। তাই হাত ধোয়া ও জীবাণুমুক্ত করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলের সচেতনতা বাড়াতে এগিয়ে আশা দরকার। ’অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit