বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির ৯ নাগরিক ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। বুধবার (১৯ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। খবর ইউরোনিউজ। ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভের মধ্যে গত ১০ অক্টোবর দেশটির নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

নিষেধাজ্ঞার ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরানে নারীদের নিয়ন্ত্রণ করা, আটকে রাখা ও সহিংসতার কারণে নৈতিকতা পুলিশপ্রধান মোহাম্মদ রোস্তামি চেশমেহ গাচি ও তেহরান বিভাগের প্রধান হাজ আহমেদ মির্জাইসহ কয়েকজন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হলো।

আরও বলা হয়, নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। সেই সঙ্গে যুক্তরাজ্যে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। ইরানকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মানতে বাধ্য করতে ওই নিষেধাজ্ঞা দেয়া হয় বলে মনে করেন বিশ্লেষকরা। ওই নিষেধাজ্ঞার কয়েক দিন পরই ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেয়া হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উসকে দেয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা, দাঙ্গা সৃষ্টি এবং তা উসকে দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞা পাওয়া ব্রিটিশ নাগরিকরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না এবং ইরানে তাদের যে কোনো সম্পদ ও সব অর্থ জব্দ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit