রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মুখোমুখি কঙ্গনা-রুক্ষ্মিণী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : বছরখানেক আগেই বলিউড পরিচালক প্রদীপ সরকার ঐশ্বরিয়া রাইকে নিয়ে বাংলা থিয়েটার ইতিহাসের সাহসিনীর বায়োপিক করার কথা ঘোষণা করেছিলেন। তবে সেই কাজ স্থগিত থেকে যায়। এসবের মাঝেই রামকমল মুখোপাধ্যায় ‘নটী বিনোদিনী’র বায়োপিক করার কথা ঘোষণা করে ফেলেন।  

বলিউড এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আরো দু-একজন পরিচালকের ইচ্ছা ছিল বিনোদিনীকে নিয়ে সিনেমা করার। তবে এবার হিন্দি কিংবা বাংলা দুই ফিল্মি বলয়ের সিনেমাতেই নায়িকার চরিত্রে সিলমোহর পড়েছে। বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের হিন্দি ‘নটী বিনোদিনী’তে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। বুধবারই ঘোষণা করেছেন নায়িকা নিজে। তবে তারও এক মাস আগে সেপ্টেম্বরই ‘নটী বিনোদিনী’র বায়োপিকে রুক্ষ্মিণী মৈত্রর অভিনয় করার কথা ঘোষণা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।  

বঙ্গকন্যা তাঁর ফ্রেমে তুলে ধরবেন ‘বিনোদিনী : একটি নটির উপাখ্যান। ’ মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই রুক্ষ্মিণীর লুক দেখে ধন্য ধন্য করেছিলেন অনুরাগীরা। তবে কঙ্গনার বিনোদিনী লুক এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মাঝেই বলিউড ও টলিউডের দুই নায়িকার তুলনা চলছে।  কারো মন্তব্য, ‘রুক্ষ্মিণী মৈত্র এবার কড়া চ্যালেঞ্জের মুখে। ’ কেউ বা আবার বলছেন, ‘কঙ্গনার অভিনয়ের কাছে আদৌ ধোপে টিকতে পারবেন তো রুক্ষ্মিণী?’ 

বলিউড নায়িকার সঙ্গে তুলনা টানায় এবার শেষমেশ মুখ খুললেন দেব-বান্ধবী। মন খারাপ তো নয়ই, উপরন্তু ‘নটী বিনোদিনী’র মতো বাংলার একজন অভিনেত্রীকে নিয়ে গোটা ভারত কথা বলছে, তার জন্য রীতিমতো গর্ববোধ করছেন রুক্ষ্মিণী মৈত্র। অভিনেত্রীর কথায়, ‘কঙ্গনার সঙ্গে তুলনা হওয়া নিঃসন্দেহে বড় পাওনা। অসাধারণ অভিনেত্রী। আমি নিজে ওঁর অভিনয়ের ভক্ত। কঙ্গনা আমার সিনিয়র নায়িকা।

অতঃপর এর থেকে বেশি আমি কি-ই বা চাইতে পারি। ’ তবে বাংলাকে এ ক্ষেত্রে তিনি বলিউডের থেকে এগিয়ে রেখেছেন। বললেন, ‘যদিও আমার সিনেমা অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। তবে বাঙালি হিসেবে গর্ব হচ্ছে। গোটা দেশ এক বাঙালি অভিনেত্রীকে নিয়ে কথা বলছে। যিনি কিনা মেয়েদের সিনেমা, থিয়েটারে আসার সুযোগ করে দিয়েছিলেন। আরো একবার এগিয়ে বাংলা। ’

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit