রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতাবে ওয়ারফেইজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তমঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেইজ। এক বিবৃতির মাধ্যমে ওয়ারফেইজ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।  বিবৃতিতে বলা হয়, আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা ২০২২ সালের ২০ অক্টোবর ‘জগন্নাথ দিবসে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে কনসার্ট করতে যাচ্ছি! অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে প্রিয় মাতৃভূমিতে একটি দুর্দান্ত শো-এর আশা করছি! আমরা ৭টা থেকে মঞ্চে থাকব! দেখা হবে!

ওয়ারফেইজ ছাড়াও এই আয়োজনে রয়েছে সহজিয়া, ট্র্যাভেলার্স, ব্লু টাচ বাংলাদেশ, রিজেক্টেড, মনের মানুষ, স্বপ্নবাজি, ভবঘুরে ও আবোলতাবোল ব্যান্ডদল। দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ মাতাবে তারা।

১৯৯১ সালের ২৮ জুন ‘ওয়ারফেইজ’ শিরোনামে বের হয় তাদের প্রথম অ্যালবাম। আগেই বলেছি, বাংলাদেশে হার্ড রক মিউজিক সে সময়ে একদমই নতুন নাম। তাই একটু সময় নিলেও ওয়ারফেইজের প্রথম অ্যালবাম দারুণ হিট করে। ওয়ারফেইজই প্রথম ব্যান্ড যারা হার্ড রক মিউজিক করে শুরুতেই সাফল্যের মুখ দেখে। এর আগে রকস্ট্রাটা একটি অ্যালবাম বের করলেও তেমন শ্রোতামুখী করে তুলতে পারেনি।  

প্রথম অ্যালবামের ‘একটি ছেলে’, ‘বসে আছি একা’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’ এখনো মানুষের মুখে মুখে থাকে। ‘বসে আছি’ ও ‘একটি ছেলে’ গান দুটি এতটাই শ্রোতাপ্রিয়তা পায় যে প্রায় প্রত্যেকটা কনসার্টেই ভক্তরা কণ্ঠ মেলাতে ভুল করেন না।  

এরপর একে একে আসে ‘অবাক ভালোবাসা’, ‘যেদিন’, ‘ধূপছায়া’ ও ‘পূর্ণতা’র মতো আরো কিছু অসাধারণ গান, যা ব্যাপক জনপ্রিয়তা পায়।

অন্যদিকে শহুরে তরুণ-তরুণীর কাছে পরিচিত ব্যান্ড ‘সহজিয়া’।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit