বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ডোমারে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ শিশুদের নিয়ে “মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) এর আয়োজনে বুধবার (১৯ অক্টোবর বিকালে ডোমার উপজেলার সদর ইউনিয়নের দীঘলটারী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকল্পের নীলফামারী জেলা ব্যবস্থাপক (সেল্প) মাইকেল বাস্কে’র সভাপতিত্বে অতিথি হিসাবে ইউপি সদস্য সাফিন বেগম, পিও (ইউপিজিপি) ইসমাইল হোসেন, এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠানে এলাকার শিশু কিশোর সহ ১নং দীঘলটারী পল্লী সমাজে সদস্যগণ অংশগ্রহন করেন। সমাজ পরিবর্তনে সরকারের পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) নারী ও শিশুর প্রতি সহিংসতা, আইনী সহায়তা, সালিশ বৈঠক এবং বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit