রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার হাড়িধোয়া নদী থেকে মামুন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাজীপুর এলাকার হাড়িধোয়া নদীতে ভাসমান থাকা অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বউবাজার এর বাসিন্দা।স্থানীয়রা ও স্বজনরা জানায়, মামুন গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

আজ বৃহস্পতিবার সকালে হাজীপুর ও আরশীনগর এলাকার সংযোগ সেতুর নিচে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে মামুন এর মামা বিল্লাল হোসেন এসে মরদেহ শনাক্ত করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, মামুন মানসিক ভাবে অসুস্থ ছিলো।

গত এক সপ্তাহ আগে তাকে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল থেকে সে নিখোঁজ ছিল। এখন নদীতে লাশ পাওয়া গেলো।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit