রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঋষভকে প্রেম নিবেদন, যা বললেন উর্বশী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : গত কয়েক দিন বলিউড অভিনেত্রী উর্বর্শী রাউতেলার একটি ভিডিও ভাইরাল হয়। তাকে কাউকে উদ্দেশ্য করে ‘আই লাভ ইউ’ বলতে দেখা যায়। সেই ভিডিও দেখে অনেকে এ প্রস্তাবের সঙ্গে পন্থকে টেনে আনেন। উর্বশী সেই ভিডিওর জন্য ট্রোলডও হয়েছিলেন। আসলে, নেটিজেনরা তার প্রতিটি পোস্টকে ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত করে দেখেন। উর্বশী কয়েক দিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন। 

ঋষভ পন্থের সঙ্গে তার সেই ভিডিও লিঙ্ক করার বিষয়ে একটি পোস্ট শেয়ার করে উর্বশী এবার বিষয়টি স্পষ্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন— আমি আমার ‘আই লাভ ইউ ভিডিও’ সম্পর্কে একটি ব্যাপার স্পষ্ট করে দিতে চাই। অনেক কিছুই আজকাল প্রচার হচ্ছে। ওই ভিডিওটি অভিনয়ের জন্য শুট করা হয়েছিল। যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি আসলে একটি অভিনয়ের সংলাপ। কোনো ভিডিওকল বা কোনো ব্যক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

উর্বশীর ভাইরাল ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘তুমি বলো আমি তোমাকে ভালোবাসি… না, আগে তুমি বলো আমি তোমাকে ভালোবাসি। একবার কথা বলো, একবার বলো…’। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেত্রীকে অনেক ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে।

উর্বশী রাউতেলা অস্ট্রেলিয়ায় তার সাবেক প্রেমিক ঋষভ পন্থকে ‘অনুসরণ’ করার জন্য প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে এসেছেন অস্ট্রেলিয়ায়। উর্বশীও টিম ইন্ডিয়াকে সমর্থন করতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট শেয়ার করছেন তিনি। সেসব ভিডিও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনরা তাকে একজন স্টকার বলেছেন। এমনকি ঋষভ পন্থকে হেনস্তা করার অভিযোগও তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে অবশ্য নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন এ অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit