বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এককালিন নগদ অর্থ বিতরণ

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৫১ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবারের মাঝে এবং কন্যা দানের এক কালিন নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকার নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ অক্টোবর বুধার বিকেলে বাসস্ট্যান্ড করোতায়া বাস টার্মিনালে বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় মৃত শ্রমিক পরিবারের মাঝে ও কন্যা দানের এককালীন নগদ আর্থিক অনুদান প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলেনা আকতার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের আজীবন দাতা উপদেষ্ঠা ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জানে আলম খোকা।অত্র সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ নুরনবী হাসান এর আমন্ত্রনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির সভাপতি আখতারুজ্জামান ডিউক,

কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতিরি আন্ত:জেলা সড়ক সম্পাদক প্রভাষক সেলিম রেজা, বগুড়া জেলা সিএনজি মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কামাল শেখ সহ সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২২                                                                                                                                                                                                                    

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit