শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

টটেনহ্যামকে হারিয়ে পাঁচে ইউনাইটেড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ডে আক্রমণের পসরা মেলে উজ্জীবিত ফুটবল খেললো ম্যানইউ। প্রথমার্ধে একের পর এক সেভ করে তাদের হতাশ করলেও দ্বিতীয়ার্ধে আর রক্ষে হয়নি টটেনহ্যামের।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ফ্রেদ দলকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।

গত মার্চে লিগে টটেনহ্যামের বিপক্ষে ফিরতি দেখায় ঘরের মাঠে হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই ম্যাচে বেঞ্চে রাখেন কোচ।

একের পর এক আক্রমণে শুরু থেকে টটেনহ্যামকে চেপে ধরে ইউনাইটেড। তবে প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য ইউনাইটেড শট নেয় মোট ১৪টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে আর সবগুলোই সেভ করেন টটেনহ্যাম গোলরক্ষক লরিস।

তবে  দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় ইউনাইটেড। টটেনহ্যামের ডিফেন্ডার বেন ডেভিসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় বল। 

৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে ফ্রেদের শট টটেনহ্যামের এরিক ডায়ারের পায়ে লেগে ব্যর্থ হওয়ার পর চমৎকার শটে জালে পাঠান ফের্নান্দেস।

৮১তম মিনিটে ফের্নান্দেস আবার জালে বল পাঠালে অফসাইডের কারণে গোল মেলেনি। ব্যবধানও তাই আর বাড়েনি।

১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।

২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে আর ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৩                                                                                                                                                                                                                    

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit