রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শাকিব খান আমাদের দেশের সম্পদ : সুবহা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৮২ Time View

বিনোদন ডেস্ক : শাকিব খানকে বাংলাদেশের সম্পদ মনে করেন অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। শুধু তা-ই নয়, চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন এবং তাঁর সঙ্গে অভিনয় করে ওই সকল নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত এই মুখ। আগামী ২১ তারিখ ‘বসন্ত বিকেল’ নামে সুবহার অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।

এ উপলক্ষে বেশ জোরালো প্রচারণা চালাচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব-খান বুবলী ইস্যুতে সরগরম হয়ে ওঠে―এ প্রসঙ্গে কথা বলেন সুবাহ। তিনি বলেন, ‘আমি মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এটা বেডরুমেই সীমাবদ্ধ থাকার কথা। তবে আমি এটাও মনে করি, এক হাতে কখনোই তালি বাজে না। ’

শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেন, ‘আমি মনে করি শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তাঁর কাছে যাঁরা যাচ্ছেন তাঁরা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাঁদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাঁদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাঁদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাঁদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন। ’

শাকিবকে সম্মিলিতভাবে আক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার। ’

সুবহা আরো বলেন, ‘আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো―তাঁদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তাঁরা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে। তাঁরা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছে। আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে। এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এটা তাঁদেরই শেষ করা দরকার। ’

শাকিবের প্রেমে পড়েছেন কি না―এমন প্রশ্নের জবাবে সুবহা বলেন, ‘মিডিয়াতে আমি কখনো কারো প্রেমে পড়িনি, একমাত্র সালমান খান ছাড়া। ’

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ এলে করবেন কি না―এমন প্রশ্ন করা হলেই সুবহা সরাসরি বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করব। করব না কেন?’

সিনেমায় সুবাহর কোনো গডফাদার নেই―এমনটাই জানিয়ে বলেন,  ‘আমি শিল্পী, আমি আর্টিস্ট, সিনেমাতে আমার কোনো গডফাদার নেই। আমি এখানে যত দূর আসছি, নিজে নিজেই আসছি, নিজের যোগ্যতায়। আমি সকলের সঙ্গেই কাজ করতে চাই, সে শাকিব খান হোক বা সাইমন ভাইয়া হোক বা ইমন ভাইয়া হোক―এটা আমার কাছে কোনো বিষয় নয়। আমার কথা―ভালো কাজ, ভালো গল্প, ভালো ডিরেক্টর। যেখানে আমি সম্মান পাব, যেখানে আমি নিজেকে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারব সেখানেই কাজ করব। ’

সুবহার অভিষেক চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’ পরিচালনা করেছেন রফিক সিকদার। এতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শিপন মিত্র।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit