শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

হিলিতে ২৪টি সোনার বারসহ ৫ জন আটক

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৭০ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি ইমিগ্রেন চেকপোস্টে ভারতে পাচারের সময় বাংলাদেশী ৫ জন পাসপোর্ট যাত্রীর শরীরর তল্লাসী করে ২৪ টি সোনার বার উদ্ধার করেছে হিলি শুল্ক গোয়েন্দা। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হিলি জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত তারা সোনা পাচার করতো বলে স্বীকার করেছে। আটককৃতরা ব্যাক্তিরা হলেন, মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।

হিলি শুল্ক গয়েন্দার এআরও শোয়েব রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েক জন পাসপোর্ট যাত্রী সোনার বার নিয়ে ভারতে প্রবেশ করবে। সেই মোতাবেক আমরা হিলি জিরোপয়েন্টে অবস্থান করি। প্রথমে আমার দুই জনকে আটক করি এবং পরে তাদের জিজ্ঞাসা করে আরো তিন জনকে মোট ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছি।

তাদের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম মোট ২৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। সকল আইনি প্রকৃয়া শেষে আসামীদের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর হরা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit