বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে দেলওয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩১৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ বিপুল ভোটে দিনাজপুর জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। সোমবার সন্ধায় দিনাজপুর জেলা জাতীয় পাটির নেতা কর্মীরা দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন আনারস প্রতিক নিয়ে ১১৬২ ভোট পেয়ে বিপুল ভাবে নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরী মোটর সাইকেল পেয়েছেন ২২৬ ভোট এবং বর্তমান জেলা পরিষদের ২বারের প্রশাসক ও একবারের চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেয়েছেন ৭৮ ভোট।

ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক, সদর উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে ফজল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, গণমান্য ব্যাক্তিবর্গ। অপরদিকে জেলা পরিষদের নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা ১৩টি। মোট ভোটার সংখ্যা ১৪৭৯। মোট বৈধ ভোট ১৪৬৬ ও বাতিল ভোট ৬টি।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit