সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ফুলবাড়ীতে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪০৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে ফুলবাড়ী-পার্বতীপুর মাটি ও মানুষের নেতা, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ জাকরিয়া জাকির এর নেতৃত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মোঃ মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দিনাজপুর ৫ এর মাটি ও মানুষের নেতা মোঃ জাকারিয়া জাকির।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর আওয়ামলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ডেনি, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহব্বায়ক আশিকুরজ্জামান বাপ্পী, ফুলবাড়ী মৎসজীবীলীগের আহব্বায়ক রুহুল আমিন, যুগ্ন আহব্বায়ক মঞ্জুরুল হোসেন, যুগ্ন আহব্বায়ক আহসান হাবীব, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক তোজাম্মেল হক তোজাম, যুগ্ন আহব্বায়ক মোঃ রাসেল, ১নং এলুয়াড়ী ইউপির স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ৭নং শিবনগর ইউপির স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজেন মার্ডী, আরফান আলী সুমন প্রমুখ।আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকলীগ ও মৎসজীবীলীগ।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit