মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

মাত্র ৩০ মিনিটেই ইউরোপ-আমেরিকা ধ্বংস করতে পারে রাশিয়া!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা, তা নিয়ে নানান জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার-এর প্রধান এক টুইটে দাবি করেছেন, পারমাণবিক বোমা মেরে মাত্র ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করে দিতে পারে রাশিয়া।

বিশ্ব মিডিয়ায় ন্যাটোর বি-৫২ বোমারু বিমানে করে পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই। এ নিয়ে রয়টার্সের এক রিপোর্ট ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে ট্যাগ করেন তারই কোনো অনুসারী।

গত ১৫ অক্টোবর সেই রিপোর্টটিই রি-টুইট করে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে অমন মন্তব্য করেন ইলন মাস্ক।

টুইটারে মাস্ক লিখেছেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ৩০ মিনিটেরও কম সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়ার ক্ষমতা রাখে রাশিয়া। ঠিক একইভাবে এমন সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও রয়েছে।

মাস্ক বলেন, অবাক করার মতো বিষয় হচ্ছে- বেশিরভাগ মানুষই দেশগুলোর এমন ক্ষমতার কথা জানেন না। অবশ্য এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি। আর যে পরিস্থিতি এখন চলছে, সেটাও এক ধরনের পাগলামিই বটে।

ইলন মাস্ক আরও লিখেছেন, কোনো দায়িত্ববান ব্যক্তি অবশ্যই পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। আর আসলেই আমাদের কর্তাব্যক্তিরা যদি দায়িত্ববান হতেন, তাহলে যুদ্ধও অগ্রাধিকার তালিকায় থাকত না। গত ৬০ বছরের মধ্যে বর্তমানে পারমাণবিক যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছি আমরা।

ইলন মাস্ক এমন এক সময়ে এই ধরনের টুইট করলেন, যখন ইউক্রেন যুদ্ধকে ঘিরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকি পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে।

যদিও বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার পারমাণবিক হামলার তেমন কোনো আশঙ্কা নেই। তবে বসে নেই পশ্চিমারা। হামলার আগেই বিভিন্ন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:১৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit