রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সৌরভকে বাংলাদেশের পছন্দের সব খাবার খাইয়েছি : মিথিলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। এসেই মিথিলাকে ফোন, ‘দোস্ত আমি তো তোমার দেশে, আমি এখন ঢাকায়। ’ মিথিলা উত্তর দিলেন, ‘তাই নাকি? তাহলে বাসায় চলে আসো।

’ ‘আচ্ছা কাজ শেষ করে আসব। ’ 

ঢাকায় নামার পর কলকাতার  ‘বীরসা বসাক’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে মিথিলার এমনই কথোপকথন হয়। মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপের সময় রাফিয়াত রশিদ মিথিলা এমনটাই জানালেন।  

‘অমানুষ’ খ্যাত অভিনেত্রী বললেন, ‘ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপেরও। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে বলছিল। এটা কলকাতাতেও বলে। ওকে আমাদের অভ্যাসগুলো ভালো করে শিখিয়ে দিয়েছি। ’

সৌরভ দাস ভারতের বাংলা ভাষার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার ধারাবাহিক ‘বয়েই গেলো’তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষিক্ত হন। এতে তিনি ধারাবাহিকের নায়ক অর্জুনের কাকাতো ছোট ভাই বীরসা বসাক চরিত্রে অভিনয় করেন।  

বলিউড চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ হয়, ওনির রচিত-পরিচালিত ‘কুছ ভিগে আলফাজ্জ’ ছবিটির মাধ্যমে। তিনি অঞ্জন দত্ত, অরিন্দম শীল, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মতো প্রশংসিত বাংলা চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেছেন। জি বাংলা সিনেমার চলচ্চিত্র ‘চোরে চোরে মাসতুতো ভাই’-এ প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে সৌরভের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মিথিলার। এই বন্ধুত্বের নমুনা কলকাতা ছাড়িয়ে ঢাকাতেও দেখা গেল। আমন্ত্রিত অতিথিকে বাংলাদেশের প্রায় সব নামি খাবার খাইয়েছেন বন্ধু মিথিলা। মিথিলা বলছিলেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যত্ন ভালোভাবেই হয়েছে। ’

সম্প্রতি শাহরিয়ার কবিরের জনপ্রিয় কিশোর উপন্যাস ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া মিথিলাকে জিজ্ঞেস করা হয়েছিল―কী কী খাইয়েছেন সৌরভকে? ধীরে ধীরে মনে করে বলার চেষ্টা করছিলেন তিনি। জানালেন, তালিকায় ছিল পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। মিথিলা বলেন, ‘ওর শুঁটকি ভীষণ পছন্দের। যার ফলে শুঁটকির প্রতি ওর আগ্রহ ছিল। মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল। ’

খেয়েদেয়ে সৌরভ কি তৃপ্ত? এ প্রশ্নের জবাবে মিথিলার সহজ জবাব, ‘এটা তো সৌরভই ভালো বলতে পারবে?’ তার পরও খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তোলে, সেটা দেখা তো যায়? মিথিলা এ প্রশ্নের জবাব না দিয়ে হাসলেন।   

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit