সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দুর্ভিক্ষ কেন হবে বুঝতে পারছি না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিনে বিভিন্ন অনুষ্ঠানে যে দুর্ভিক্ষের আভাস দিয়েছেন সে বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সমস্যা কেন এটা আমরাও বুঝতে পারছি না। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুটি সমমনা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অন্যদিকে আট হাজার কোটি টাকার ইভিএম কিনতে যাচ্ছে জালিয়াতির ভোট করার জন্য। ৪৩ কোটি টাকা দিয়ে মন্ত্রিপরিষদ সচিব আর মুখ্য সচিবের বাড়ি তৈরি করা হবে। আপনি কী আসা করেন, অবিশাস্য একটা ঘটনা। আজকে প্রতিটি ক্ষেত্রে এই দুর্নীতি চলছে। সেজন্য তারা এই অবস্থায় উপনীত হয়েছে। আজকে এই সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে।

বিএনপির জনসমাবেশে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে, ময়মনসিংহে জনতার ঢল নেমে এসেছে। ময়মনসিংহে অঘোষিত কার্ফু জারি করেছে। একটা গাড়ি চলতে দেয়নি। আগের রাতে নজরুল নজরুল ইসলাম খান সাহেব যে হোটেলে ছিলেন সেই হোটেলে গুলি বর্ষণ করেছে, ককটেল নিক্ষেপ করেছে। তারপরও কিন্তু কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের ৪০০ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা বলে আসছি এভাবে গুলি করে হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না। তথ্য সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটার জবাব আমি দেব না। দ্যাটস নট মাই বিজিনেস।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit