রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অপু-বুবলীকে বিয়ে-সন্তান গোপন রাখতে বলিনি : শাকিব খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের খবর প্রকাশ পায় সন্তান জয়ের মাধ্যমে। নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের লাইভে অপু বিশ্বাস চলে আসেন। সেখানেই পুত্রকে সঙ্গে নিয়ে জানান দেন দীর্ঘদিন অন্তরালে থাকার কারণ সম্পর্কে। একইপথে হেঁটেছেন শবনম ইয়াসমিন বুবলী। তিনিও অন্তরালে ছিলেন। এরপর প্রকাশ্যে এসে অনেকটাই অপেক্ষার পর জানান দেন তিনিও শাকিবের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ এবং তাঁদেরও সন্তান রয়েছে।

শাকিব খান বলেছেন, ‘আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে পাবলিকের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই নিজে এসব বিষয় গোপন রেখেছিলাম। কিন্তু আমি তো অপু কিংবা বুবলীকে বিষয়টি গোপন রাখতে বলিনি। তারা কেন বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে তা জানায়নি। এটিও কি আমার অপরাধ। ’সম্প্রতি এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিব এ কথা বলেন।

২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে গোপনভাবে শাকিব-অপুর বিয়ে হয় বলে জানা যায়। ২০১৮ সালে প্রকাশ পায় ঘটনা। এরপর বেজে ওঠে বিচ্ছেদের সুর। এদিকে, কয়েকমাস পরে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক শবনম বুবলীকে। সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এরপর শাকিব খান ও বুবলী দুজন একই সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন।  

এ ঘটনার কয়েক দিন পর শাকিব খান ও পূজা চেরির প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তী সময়ে শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit