রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সবকিছু ঠিক থাকলে সামনে বিয়ে করবো : মুনমুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৬৪ Time View

বিনোদন ডেস্ক : গত শুক্রবার অভিনেত্রী মুনমুন অভিনীতি ‘রাগী’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে অভিনেত্রী ফের আলোচনায় এসেছেন। কিন্তু পর্দা কাঁপানো মুনমুনকে এখানে খল চরিত্রে দেখা গেছে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বললেন… 

খলনায়িকা হিসেবে দর্শক আপনাকে পর্দায় দেখছে, কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? 
দারুণ।

মানুষ যে আমাকে এইভাবে নিতে পারবে ভাবিনি। চারদিক থেকে খবর পাচ্ছি, আমাদের এই সিনেমাটা নাকি দুর্দান্ত হয়েছে। শুনে খুব ভালো লাগছে। অনেকদিন পর পর্দায় ফিরেই এমন প্রতিক্রিয়া পেলে কার না ভালো লাগে? 

তাহলে তো বেশ আনন্দ আপনার মনে, ক্রেডিট দেবেন কাকে? 
অবশ্যই আমার পরিচালক মিজানুর রহমান স্যারকে। তিনি আমাকে এভাবে দেখাতে পেরেছেন। তিনি আমার ভেতর থেকে যেন আরেকটা সত্তা বের করে এনেছেন। খলনায়িকা হিসেবে আমি যে সত্যিই প্রশংসা পাবো ভাবতে পারিনি। এখন মনে হয়েছে যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা সফল।

এই সিনেমার বাকিদের ভূমিকা কেমন?
আমি তো একটা চরিত্র। এখানে তো আবির যে অভিনয় করেছে, তাঁর লুক; দুর্দান্ত। আঁচল আঁখি, মৌমিতা মৌ,শাকিল, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান, রোমিও, জিয়া তালুকদার এদের সমন্বয়ে রাগী সিনেমাটা খুবই ভালো হয়েছে। এদের প্রত্যেকের ভূমিকা রয়েছে।

আর কোনো নতুন সিনেমায় কাজ করছেন? 
না এখনো কোনো সিনেমা নতুন করে কাজ শুরু করিনি। দেখা যাক। আপাতত আমি খুব ব্যস্ত নই, আবার একদম ফ্রিও নই। বিভিন্ন শো করছি, দেশের বিভিন্ন প্রান্তে টুকটাক কাজ করছি। যদি আমাকে নিয়ে নতুনভাবে কোনো নির্মাতা ভাবে, আমার গল্প ভালো লাগে তাহলে আবার পর্দায় দেখা যাবে আমাকে।

আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে বলুন, এই যেমন প্রেম-ভালোবাসা। মিডিয়ায় তো এমন অনেক কথা শোনা যায়… 
একটা কথা বলি,  আমি কখনোই পারসোনাল রিলেশনে জড়াইনি। আমার কাজের জায়গায় কাজ, সম্পর্কের জায়গায় সম্পর্ক। কখনো দুটোকে এক করিনি। যার ফলে আমি কখনোই মিডিয়ার কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াইনি। এরকম কোনো ইচ্ছেও নেই।

এখন তাহলে কারো সঙ্গে সম্পর্কে নেই? 
দেখুন দীর্ঘদিন ধরে একা আছি। আমার আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে। সামনে সময় সুযোগ পেলে হয়তো ফের বিয়ে করবো। সময় হলেই সেটা দেখা যাবে।

আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে পছন্দের কেউ আছে? 
সত্যি কথা বলতে আছে। একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো। তবে আগেই বলেছি তিনি মিডিয়ার কেউ না। আমার কাজের ক্ষেত্রের কেউ নন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit