রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘আপনাদের দিন কেমন যাচ্ছে?’ জানতে চান মেহজাবীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : ব্যস্ততার মাঝেই কমবেশি ফেসবুকে সরব থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন এই তারকা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মেহজাবীন। গেলো ২০ বছরে ধরে সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে বসেছিল এবারের আসর। সেখানেই অংশ নিতেই তার যুক্তরাষ্ট্র সফর।  

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সেখানকার ব্যস্ততার ফাঁকে জানতে চাইলেন ভক্তদের দিনকাল কেমন যাচ্ছে? সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী লেখেন, ‘আপনাদের দিন কেমন যাচ্ছে?’ তার এই পোস্টে সারা দিয়েছেন দেড় হাজারের বেশি ভক্ত। তারা তাদের বর্তমান অবস্থা কমেন্ট বক্সে জানিয়েছেন। এদিকে, সম্প্রতি ‘উই সামিট ২০২২’-এ ‘জয়ী সম্মাননা’ পেয়েছেন মেহজাবীন। গেল ১৫ অক্টোবর সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা দেওয়া হয়।  

তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেহজাবীন। নির্মাতা ইমরাউল রাফাত তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন। রাফাতের পরিচালনায় ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মে অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছেন মেহজাবীন। এ বছর দুটি ক্যাটাগরিতে ২০ নারীকে সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য পেলেন ১০ জন। এ তালিকায় মেহজাবীন ছাড়াও অভিনেত্রী বাঁধন ও শমী কায়সারও এই সম্মাননা পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit