বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

গাজীপুরে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. আল-আমিন (৩০)। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জন।

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি জানান, আল আমিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

গত ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যায় একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান। সিলিন্ডারে গ্যাস ভরা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় কাভার্ডভ্যানের পাশে থাকা চালক ও দুই সহকারীসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধদেরকে ওইদিন রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনার পরদিন শুক্রবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু (২৬) নামে একজন। এর পর সোমবার মারা যান মো. পারভেজ (৩১) নামে আরও একজন।

হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন আনোয়ার (৩০) ও সিরাজুল ইসলাম (২৮) নামে দুই জন।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/দুপুর ১২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit