সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। নরসিংদীতে মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’ এমবাপ্পে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রিয়ালের দাপুটে জয় পুতিনকে ‘বাস্তব জীবনের ভিলেন’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের ভোটে নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থনের চাপ! সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবেক তারকাদের ফুটবল উৎসব

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলেও বিকেলের দিকে ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়ার কারণে বৃষ্টির প্রবণতা কমে গেছে। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। 

আগামী ২ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুতে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে ঢাকা, বগুড়া এবং শ্রীমঙ্গলে। সর্বনিম্ন ২০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

এছাড়া অবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ১১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit