বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নির্বাচকদের বিরুদ্ধে অভিযোগ করায় মেহেদি রানা নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে সুযোগ না পেয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন পেসার মেহেদি হাসান রানা। দীর্ঘ সেই পোস্টটি ২০ মিনিটের মধ্যেই তিনি মুছে ফেলেন। কিন্তু তার আগেই পোস্টটির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পেছনে নির্বাচকদের দায়ী করেন রানা। সেই অপরাধে এবার তাকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার সন্ধ্যায় বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং নিজের দোষ স্বীকার করে নেন। যেহেতু তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, সেহেতু তাকে এক মাসের নিষেধজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি খেলতে পারবেন। ‘

রানা তার ওই ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘কিছুদিন আগের কথা; আমি ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম অন্য কিছু জানার জন্য। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিতে। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে প্র্যাকটিস শুরু হয়ে গেল, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরে নাই। তারপর আমি মেসেজ দিলাম। মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি। ….আসলেই যোগ্য মানুষগুলো যদি যোগ্য জায়গায় না থাকে, তাহলে ক্রিকেট কোনো দিন উন্নতি করবে না। ‘

সেই ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু হলে ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার কালের কণ্ঠের কাছে দাবি করেন, তিনি নিজে ওই পোস্ট দেননি। তার ভেরিফায়েড পেইজের এডমিনকে বলেছিলেন, জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা নিয়ে কিছু লিখতে। সেই সঙ্গে বলেছিলেন, কোনোভাবেই বোর্ডকে আক্রমণ করা যাবে না। মেহেদি রানার বক্তব্য, তার ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন অতি উৎসাহী হয়ে নির্বাচকদের প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু অবস্থান পাল্টেও পার পেলেন না মেহেদি রানা। শাস্তি তাকে পেতেই হলো।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit