রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সারোগেসি বিতর্ক; ছয় বছর আগেই বিয়ে করেছিলেন নয়নতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের চার মাসের মাথায় জমজ সন্তানের ছবি প্রকাশ্যে আনায় নয়নতারা ও ভিগনেশ শিবানের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে পেশ করা নথিতে, নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, ছয় বছর আগেই তারা বিয়ে রেজিস্ট্রি করিয়েছিলেন। তাদের সন্তান যিনি গর্ভধারণ করেছিলেন তিনি নয়নতারার আত্মীয় হন। খবর হিন্দুস্থান টাইমসের।

দক্ষিণী চলচ্চিত্রের ‌‘লেডি সুপারস্টার’ বলা হয় নয়নতারাকে। তার স্বামী পেশায় চলচ্চিত্র নির্মাতা। গত ৯ জুন জমকালো আয়োজনে চেন্নাইয়ে বিয়ে সারেন তারা। বিয়েতে রজনীকান্ত, শাহরুখ খানের মতো তারকারা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। গত সপ্তাহে তারা সন্তান জন্মের বিষয়টি ঘোষণা করেন।

ভারতে গত বছর ডিসেম্বরে পাশ হওয়া সারোগেসি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিতে হলে বিয়ের বয়স ৫ বছর হতে হবে। গর্ভধারিনীকে সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিতে ইচ্ছুক দম্পতির আত্মীয় হতে হবে এবং তার একটি সন্তান থাকতে হবে। স্বামীর বয়স হতে হবে ২৫ থেকে ৫৫ এবং স্ত্রীর বয়স হতে হবে ২৩ থেকে ৫০ বছর। এজন্যই নয়নতারার আনুষ্ঠানিক বিয়ের চার মাসের মাথায় সন্তান জন্মের বিষয়টি সামনে আসায় বিতর্ক শুরু হয়েছিল। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit