সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের শীর্ষ ২০ খেলাপির তালিকায় এস আলম, বেক্সিমকো হরমুজ থেকে ফিরে এলো কাতারের এলএনজিবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা

চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার সব নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে। এই বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit