রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আমি ফিল্ম পলিটিক্সের শিকার : মুনমুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : বিরতি কাটিয়ে আবারও বড়পর্দায় ফিরলেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। তবে নায়িকা হয়ে নয়, সম্প্রতি মুক্তি পাওয়া ‘রাগী’ ছবিতে তাকে দেখা গেছে মেইন নারী ভিলেনের ভূমিকায়। মাঝখানে দীর্ঘ বিরতির পর খলচরিত্রে অভিনয় করে বড়পর্দায় ফেরা মুনমুন চলচ্চিত্র থেকে দূরে থাকা নিয়ে মুখ ‍খুলেছেন মিডিয়ায়। তাকে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে নাকি চলচ্চিত্র থেকে সরে যেতে হয় বলে জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, ‘আমি ফিল্ম পলিটিক্সের শিকার। একসময় সুন্দর একটা ক্যারিয়ার ছিলো আমার, নাম ভূমিকায় ছবি হতো। আমার অ্যাকশন ছবিগুলো খুব হিট হতো সেসময়। পরে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র ছেড়ে চলে যেতে বাধ্য হই।’ ফিল্ম পলিটিক্স নিয়ে তিনি বলেন, ‘আসলে ফিল্ম পলিটিক্স সবখানেই আছে। আমাদের এখানের মতো হলিউড, বলিউড ও টালিউড- সবখানেই। আসলে আধিপত্য ও রাজত্ব টিকিয়ে রাখতে অনেক শিল্পীর সাথে শিল্পীরা, অনেক ডিরেক্টরের সাথে ডিরেক্টররা আবার প্রডিউসারও পলিটিক্সে জড়িয়ে পড়েন। আর আমার কাজ থেকে সরে যাওয়ার এটাই মূল কারণ।’

মুনমুন বলেন, ‘তখন আমার ছবি ফ্লপ ছিলো না, প্রতিটি ছবিই ভালো গেছে। কিন্তু তারপরও যখন দেখলাম কোনো কারণ ছাড়াই একটার পর একটা ছবি হারাচ্ছি, নতুন ছবির জন্য কেউ ডাকছে না- তখন বুঝলাম ফিল্ম পলিটিক্সে পড়ে গেছি। ওই সময় আমার কাছের ব্যানারগুলোও আমাকে বাদ দিয়ে অন্য নায়িকাদের নেওয়া শুরু করে। অনেকেই বলেছে, তাদের ছবিতে আমাকে নিতে চেয়েছিল- কিন্তু অমুকের জন্য আপনাকে নিতে পারিনি। অমুক ব্যক্তি আপনাকে বাদ দিয়ে অন্য নায়িকাকে সাজেস্ট করেছে। তো এইভাবে ফিল্ম পলিটিক্সে পড়ে যাই, আর তখন আমি প্রতিবাদ জানাতেও পারিনি, কারণ সময়টা ভালো ছিলো না। তাই সরে যেতে বাধ্য হই।’

‘রাগী’ ছবিতে যুক্ত হওয়া নিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘পলিটিক্স পড়ে ফিল্ম থেকে সরে যাওয়ার পরও আমার নামে মিথ্যাচার-অপপ্রচার হয়েছে। তো আমি আশায় ছিলাম এমন একটা চরিত্রের জন্য, যেটার মধ্য দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি- আমি মুনমুন একজন ভালো আর্টিস্ট ছিলাম। বড় আয়োজনে রাগী ছবিটি নির্মাণ করা হয়েছে।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে ক্যাপ্টেন এহতেশামের পরিচালনায় ‘মৌমাছি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুনমুন। তার ৮০টির মতো চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘মৌমাছি’ মুনমুন অভিনীত প্রথম ছবি হলেও বড়পর্দায় তার জীবন রহমান পরিচালিত ‘আজকের সন্ত্রাসী’ ছবিটি প্রথম মুক্তি পায়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit