রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অভিনেত্রীর অভিযোগ অস্বীকার, মামলা করবেন পরিচালক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক : টলিউডের পরিচালক বাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন উঠতি অভিনেত্রী সুকন্যা দত্ত। এই ঘটনায় শুক্রবার থেকেই সরগরম নেটজগত। ফেসবুকে পরিচালকের সঙ্গে নিজের মেসেজের কিছু স্ক্রিনশট পোস্ট করে ‘তিক্ত অভিজ্ঞতা’র কথা ভাগ করে নেন সুকন্যা। তবে অভিযুক্ত বাপ্পা এবার পাল্টা সতর্কবার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সুকন্যার বিরুদ্ধে যে তিনি আইনি পদক্ষেপ করবেন, এ কথা আগেই ‘আনন্দবাজার অনলাইন’কে জানিয়েছিলেন পরিচালক। তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে তিনিও নতুন কাজ শুরু করেছেন। আর শুরুতেই যদি এমনটা হয়, তাহলে কাজ করা কঠিন। শনিবার (১৫ অক্টোবর) নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন পরিচালক। সঙ্গে পোস্ট করলেন সুকন্যার সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও।  

kalerkanthoসুকন্যা

আনন্দবাজার অনলাইনকে বাপ্পা বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। এই সব বিষয়ে মন্তব্য করার ইচ্ছা ছিল না। কিন্তু শেষ কয়েকদিন ধরে যা শুরু হয়েছে, তাতে চুপ থাকতে পারলাম না। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এ অভিযোগ জানিয়েছি। তাঁরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়া স্থানীয় থানায়ও অভিযোগ জানাব। ”

প্রসঙ্গত, আনন্দবাজার অনলাইনকে সুকন্যা বলেছিলেন, “বাপ্পা অনেকবারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি একদিন ওঁর স্টুডিওর বাইরে দেখা করি। স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করেন। তখনই আমার মনে হল আমার সঙ্গে যা ঘটেছে তা সকলকে জানানো উচিত। ”

যদিও সুকন্যার সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন পরিচালক। বাপ্পার কথায়, “আমি আর কোনো কথা বলব না এ প্রসঙ্গে। কথা বলবেন আমার আইনজীবী। ” এই মুহূর্তে বাপ্পা ব্যস্ত তাঁর আসন্ন অ্যান্থলজি নিয়ে। এরপর শুরু করবেন ফুটবলার মেহতাব হোসেনের জীবনীচিত্র।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit