সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। নরসিংদীতে মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’ এমবাপ্পে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রিয়ালের দাপুটে জয় পুতিনকে ‘বাস্তব জীবনের ভিলেন’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের ভোটে নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থনের চাপ! সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবেক তারকাদের ফুটবল উৎসব

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাইয়ের সুলতানের শ্রদ্ধা 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৮১ Time View
সাভার প্রতিনিধি  : সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে স্মৃতিসৌধে তার গাড়ি বহর প্রবেশ করে ৩ টা ৫০ মিনিটে বের হয়ে যায়। দৈনিক অধিকার কে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।

এ সময়ের ভেতর স্মৃতিস্তম্ভের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। সোনালু নামে একটি ফুল গাছের চারা রোপণ করা শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন ব্রুনাই সুলতান৷সুলতানের সফরসঙ্গী হিসেবে রাজকীয় পরিবারের সদস্য, সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ব্রুনাই সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে তাকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়।সাভার থেকে সুলতানকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে আসা হবে। ঢাকায় অবস্থানকালে সুলতান এই হোটেলেই অবস্থান করবেন।এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহাম্মেদ।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit