রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মুক্তির প্রথম দিনে কত আয় করল আয়ুষ্মানের ‘ডক্টর জি?’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : আয়ুষ্মান খুরানা মানেই ভিন্ন কিছু। নিজের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক ভিন্নধর্মী চলচ্চিত্র উপহার দিয়ে এসেছেন ভক্তবৃন্দদের। তাঁর অভিনীত সিনেমাগুলো যেমন সামাজিক বার্তা পৌঁছে দেয় মানুষের মাঝে, তেমনি বক্স অফিসেও বাজিমাত করে সফলভাবে। ভিকি ডোনার থেকে আন্ধাধুন, নিজের প্রতিটি কাজেই মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা।

গড়ে তুলেছেন এক বিশাল ফ্যানবেজ। গতকাল মুক্তি পেয়েছে আয়ুষ্মানের প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডক্টর জি’। সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। ট্রেইলার মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করে সিনেমাটি।

 

kalerkantho

আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিং অভিনীত ‘ডক্টর জি’ মুক্তির পর বক্স অফিসেও ইতিবাচক যাত্রা শুরু করেছে। একই সঙ্গে অন্যান্য সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও ‘ডক্টর জি’ দর্শকসাড়া পাচ্ছে। প্রাথমিক অনুমান থেকে ধারনা করা হচ্ছে ‘ডক্টর জি’ সিনেমাটি প্রথম দিনে প্রায় সাড়ে তিন কোটি রুপি আয় করেছে, যা সিনেমাটির জন্য ইতিবাচক।

জংলি পিকচার্স প্রযোজিত এই কমেডি ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্য়প। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘দেব ডি’র মতো সিনেমায় সহ-পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি।  

kalerkantho

এই সিনেমায় একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা গেছে আয়ুষ্মান খুরানাকে। নারীদের শারীরিক সমস্যার সমাধান করেন তিনি। একজন পুরুষ ডাক্তার হয়েও নারীদের চিকিৎসা করা কতোটা কঠিন, সামাজিকভাবে একজন পুরুষ গাইনোকোলজিস্টের সামনে কি কি সমস্যা আসতে পারে, সেই গল্প নিয়েই নির্মিত এই চলচ্চিত্রটি। এতে আরো অভিনয় করেছেন শেফালি শাহ, শোভন জামান, শিভা চাড্ডাসহ প্রমুখ।

দেখুন সিনেমাটির ট্রেইলার :

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit