রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদীর পাঁচদোনায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মিথ্যা সাজানো নাটক 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় শুক্রবার (১৪ অক্টোবর) একটি হত্যা মামলার সাক্ষী সজীব মিয়াকে গুলির ঘটনা মিথ্যা সাজানো নাটক বলছে পুলিশ। আজ (১৫ অক্টোবর) জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে গতকালের গুলির ঘটনা মিথ্যা সাজানো নাটক বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আল-আমীন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন বলেন পাঁচদোনা এলাকায় একজন ব্যাক্তিকে গুলি করা হয়েছে মিডিয়ার এমন সংবাদ জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়।

সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষনিক ভাবে জেলা পুলিশ ঘটনার বিষয়ে তদন্তে নামে। তদন্তকালে জানা যায় জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীরচর এলাকার বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার ছেলে সজীব মিয়া তার বন্ধু মামুনকে নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক সজিব মিয়া নিজেই তার শরীরের ডান পাশে বুকের উপর ছুরি দিয়ে চিরে কালো এক ধরনের বস্তু প্রবেশ করায় এবং শরীরের আরও কয়েকটা স্থানে ছুরি দিয়ে নিজেই জখম করে এবং মামুনকে বলে এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যেতে। পরবর্তিতে তারা নরসিংদী সদর হাসপাতালে যায় এবং সেখানে ডাক্তারকে সে গুলিবিদ্ধ হয়েছে মর্মে উপস্থাপন করলে তাকে পরবর্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষনিক ছেড়ে দেন। এদিকে জেলা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় মামুনকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা। পরে সজীবকে তার বন্ধু মামুনের বক্তব্য অনুযায়ী মুখোমুখি করলে সে পুরো ঘটনার কথা স্বীকার করে এবং বলে জিডিতে উল্লেখিত আসামীদের শায়েস্তা করা এবং পুলিশের দৃষ্টি আকর্ষন করার জন্য উক্ত ঘটনা সাজিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ ।   

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit