রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘টাইগার-৩’ মুক্তি পাবে দীপাবলিতে, ঘোষনা সালমানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৭৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন সিনেমাটির প্রধান অভিনেতা সালমান খান। সিনেমাটি ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তির কথা থাকলেও এখন এটি ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি দেওয়া হবে। নতুন এই ঘোষনাটি টুইট বার্তায় জানিয়ে দেন সালমান খান। টুইট বার্তায় সালমান লেখেন, ‘টাইগারের জন্য একটি নতুন তারিখ হয়েছে, দীপাবলি ২০২৩! আপনার কাছাকাছি বড় পর্দায় যশ রাজের ৫০তম সিনেমা টাইগার-৩ উদযাপন করুন।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। ’ এরপর টুইটে ক্যাটরিনা কাইফ ও পরিচালক মনীশ শর্মাকে ট্যাগ করেন সালমান। আপাতত ধারনা করা হচ্ছে সালমানের ‘টাইগার ৩’ একাই মুক্তি পাবে দীপাবলিতে। আর কোনো বড় সিনেমার মুক্তি নেই। যদিও ধারনা করা হচ্ছে কমল হাসানের ইন্ডিয়ান ২ মুক্তি পেতে পারে একই সময়ে, তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশ হয়নি।  

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩, সালমান এবং ক্যাটরিনা কাইফকে কিছু কঠিন স্টান্ট করতে দেখা যাবে। বেশ ঝুঁকি নিয়েই এই দৃশ্যগুলো নির্মাণ করা হয়েছে। এছাড়াও সিনেমাটির অন্যতম আকর্ষন হিসেবে থাকছেন শাহরুখ খান। একটি বিশেষ ক্যামিওতে পর্দায় দেখা যাবে তাকে। তিনি সিনেমাটিতে তাঁর ‘পাঠান’ চরিত্রে ক্যামিও করবেন।  

এর আগে সালমান খানের ‘টাইগার ৩’-এ কাজ করার বিষয়ে শাহরুখ বলেছিলেন, ‘সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নেই। এটা ভালোবাসার অভিজ্ঞতা, সুখের অভিজ্ঞতা, বন্ধুত্বের অভিজ্ঞতা এবং ভ্রাতৃত্বের অভিজ্ঞতা। তাই আমি যখনই তাঁর সাথে কাজ করি তখনই সেটা বিস্ময়কর হয়! আমরা একসঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র করেছি, যেটি প্রকৃতপক্ষে একটি একক হিসেবে কারো জন্যই পূর্ণাঙ্গ চলচ্চিত্র ছিল না। সত্যি কথা বলতে, আমরা একসঙ্গে হওয়ার সুযোগ পাই না। আমরা একটি সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য বছরে মাত্র ৪-৫ দিন পাই, যা আমাদের জন্য আনন্দের। “

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit