মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের

কঙ্গোতে ১২ জনের শিরশ্ছেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা ১২ জনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করেছে। দেশটি বিভিন্ন গ্রুপের আঞ্চলিক সহিংসতায় জর্জরিত। বছরের পর বছর ধরে সেখানে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 

শনিবার স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় সুশীল সমাজ নেতা গুস্তাভ কাকানি এএফপি’কে বলেন, সশস্ত্র ব্যক্তিরা শুক্রবার সকালে আইতুরি প্রদেশের মসাম গ্রামে এ বিভৎস হামলা চালায়।

তিনি আরো বলেন, “নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। এদের কয়েকজনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করা হয়। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়। হত্যা করার আগে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।”

এ হামলা চালানো আইতুরির আইরুমু ভূখন্ডে অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) গ্রুপ সবচেয়ে বেশি তৎপর। তাদেরকে সেখানে প্রায় নিয়মিতভাবে সহিংসতা চালাতে দেখা যায়।

কঙ্গোর বিশৃংখলাপূর্ণ পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এদের মধ্যে এডিএফ গ্রুপকে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ কর্মকান্ড চালাতে দেখা যায়। 

কঙ্গোর কয়েক হাজার মানুষকে গলা কেটে হত্যা করায় এবং প্রতিবেশি দেশ উগান্ডায় বিভিন্ন বোমা হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়।

তবে কাকানি বলেন, “শুক্রবারের এ ঘৃণ্য হামলা কারা চালিয়েছে তা এতো তাড়াতাড়ি বলা যাচ্ছে না।”

আইরুমু ভূখন্ডের সামরিক প্রশাসক কর্ণেল সাইরো সিম্বা সেখান থেকে ‘১২টি লাশ উদ্ধার করা হয়েছে’ বলে নিশ্চিত করেন।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit