রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মাদক আর জুয়ায় সয়লাব মাধবদী থানা এলাকা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৮০ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীকে বলা হয় শিল্প নগরী মাধবদীকে ঘিরে রয়েছে নানা ঐতিহ্য ও ইতি কথা। নরসিংদী সদর উপজেলাধীন মাধবদীতে অপরাধ দমনে প্রথমে পুলিশ ক্যাম্প তারপর তদন্ত কেন্দ্র এবং সবশেষ ২০১৬ ইং সালে মাধবদী থানার কার্যক্রম শুরু হয়। এই থানা এলাকায় মাধবদী পৌরসভা ছাড়া ইউনিয়ন পরিষদ আছে ৮ টি চরদীগলদী, পাইকারচর, কাঁঠালিয়া, মহিষাশুরা, নুরালাপুর, মেহেরপাড়া, পাঁচদোনা, এবং আমদিয়া ইউনিয়ন পরিষদ। সময়ের সাথে সাথে এই থানা এলাকায় বেড়েছে অপরাধ প্রবনতা।

বর্তমান পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক এর কঠোর হস্তক্ষেপে ও মাদক বিরোধী অবস্থানের কারণে পৌর এলাকার মাদক ব্যবসা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও থানা এলাকার ইউনিয়ন গুলোর অবস্থা অনিয়ন্ত্রিত। এরমধ্যে উল্লেখযোগ্য আমদিয়া ইউনিয়ন এবং মেহেরপাড়া ইউনিয়ন। জুয়া খেলা, মাদক ব্যবসা অন্য ইউনিয়ন গুলোর দিক থেকে এই দুই ইউনিয়নে জমজমাট চলছে। মাঝেমধ্যে থানা পুলিশ ধাওয়া দিলেও বন্ধ হচ্ছে না জুয়া খেলা এবং মাদক ব্যবসা।

মেহেরপাড়ার খালপাড়, দিঘিরপাড় , পাথরপাড়া নামক এলাকায় রয়েছে মাদক স্পট পাশাপাশি এসব স্থানে বসে একাধিক জুয়া খেলা। মেহেরপাড়ার মতো একই চিত্র আমদিয়া ইউনিয়নের এই ইউনিয়নের চাঁনগাও, বেলাঢী, পাকুরিয়া, ভূইয়ম, বাগেশ্বর, বৈলাইন, দুনদুলপাড়া, ও কুড়ুলিয়ায় রয়েছে মাদক স্পট। আমদিয়া ইউনিয়ন শুধু মাদকে নয় জুয়া খেলার জন্যও বিখ্যাত লেদারটেক, দিনারার টেক, মিরারটেক, ও বাগেশ্বর গ্রামে দিনের আলোতেই বসে জুয়ার আসর। এসব এলাকায় মাদকদ্রব্য খুব সহজে হাতের লাগালে পাওয়ায় বিপদগামী হচ্ছে কিশোর, তরুণ ও যুবসমাজ।

এদিকে পাঁচদোনা ইউনিয়নেও রয়েছে মাদক আর জুয়ার স্পট কাকশিয়া, কুলাইট, বেলদি, ছুবাইন্নার টেকসহ বেশ জমজমাট এসব এলাকার মাদক ব্যবসা ও জুয়া খেলা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায় মাঝেমধ্যে জুয়া খেলায় ও মাদক ব্যবসায়ীদের পুলিশ ধাওয়া দিলেও এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। স্থানীয়রা জানায় কিশোর ও তরুনরা মাদক আসক্ত হয়ে পরছে তৈরি হচ্ছে কিশোর গ্যাং। মাদক ও জুয়া বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী স্থানীয় এলাকাবাসীর ।

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit