রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

বিএনপির কর্মীদের লাঠি নিয়ে আসা আইনসিদ্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : ঘোষণা দিয়ে বলা হয়েছিল, বিএনপি নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে আসার জন্য। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা লাঠি নিয়ে এসেছে। এটি আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসে। এটা কি ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো মিন করে কি, আপনারা নিজেরাও বুঝেন, নিজেরাও জানেন। আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা, এটা আইনগত সিদ্ধ নয়। ’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা যেটা বলছেন, জায়গায় জায়গায় তাদের ওপর ইয়ে (হামলা) করা হচ্ছে। আমি সবাইকে বলব, তাদের ভাষা, তাদের বাক্য এবং তাদের সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কারো উপরে এমন কিছু যাতে না বলেন, যাতে করে তারাও বিক্ষোভ প্রকাশ করে কিংবা প্রতিরোধ তৈরি করে। যত ঘটনা ঘটেছে আমাদের দুই দলের মধ্যে, এমন ধরনের স্লোগান কিংবা বাকবিতণ্ডা হয়েছে, সেজন্যই এই ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি। ’

‘রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে সেটাও আমাদের জিজ্ঞাসা। সবকিছু মিলেই আমরা মনে করি, সবাই যেন আইন মেনে চলে। সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে, এটাই আমি আশা রাখি। ’আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা তাদের মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে। ’তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হয়, তার জন্য তারা খেয়াল রাখবেন। ’

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit