বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

ফুলবাড়ীতে বাস টার্মিনাল না থাকায় জনদূর্ভোগ ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে বাস টার্মিনাল না থাকায় জনদূর্ভোগ। স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি। সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলিতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় অনেক জেলা ও উপজেলায় বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে উঠলেও ফুলবাড়ীতে বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে ওঠেনি। নিলফামারী থেকে ফুলবাড়ী, সৈয়দপুর-পার্বতীপুর থেকে ফুলবাড়ী, দিনাজপুর থেকে ঢাকাগামী মহাসড়ক হাকিমপুর-ঘোড়াঘাট-বিরামপুর-নবাবগঞ্জ থেকে ফুলবাড়ী, রংপুর মিঠাপুকুর হয়ে ফুলবাড়ীর সড়ক যোগাযোগ পথ উন্নতি হলেও যানজট বৃদ্ধি পেয়েছে। সেই কারণে অতি গুরুত্বপূর্ণ ফুলবাড়ী উপজেলা।

এখানে অতি জরুরী একটি বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে উঠেনি। যানবাহনগুলি চারিদিক থেকে এলোমেলোভাবে যাতায়াত করছে। গাড়ি দাঁড়াবে কোথায়, যাত্রী উঠবে কোথায় এখানে কোন শৃঙ্খলা নেই। রাস্তায় রাস্তায় শ্রমিকেরা টেবিল নিয়ে বসে গাড়িতে যাত্রী উঠানামা করছে। ফুলবাড়ীতে বাস টার্মিনাল করার উপযুক্ত জায়গা থাকলেও সরকারিভাবে এখানে এখনো কোন বাস টার্মিনাল করার সম্ভাবনা দেখা যাচ্ছেনা। ফুলবাড়ীতে বাস শ্রমিক ইউনিয়নের নিজস্ব একটি বাসষ্ট্যান্ড থাকলেও সেখানে আধুনিক কোন উন্নতি হয়নি। অপরদিকে ফুলবাড়ীর ঢাকা মোড় থেকে উর্বশী সিনেমা হল পর্যন্ত দূরপাল্লার যানবাহনগুলির কাউন্টার থাকলেও এসব কাউন্টার জায়গার অভাবে অন্যত্র চলে যেতে পারছে না। ফলে বছরে ২টি ঈদ এলে ঈদের পরেই ২-৩ মাইল পর্যন্ত যানবাহন জ্যাম হয়ে যায়।

কারণ ঈদের ছুটিতে আসা শত শত যাত্রী বিভিন্ন এলাকা থেকে এসে এখানে গাড়িতে উঠে নিজ নিজ গন্তব্য স্থানে চলে যান। ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় পার হয়ে মধ্যপাড়া রোড সংলগ্ন স্থানে বাস টার্মিনাল করার উপর্যুক্ত জায়গা থাকলেও কারো কোন মাথা ব্যাথা নেই। ফলে দিন দিন ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় বাসা বাড়ি দোকানপাট হোটেল রেস্তোরা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় জায়গা কমে যাচ্ছে। ফলে শহরে দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সড়কে দূর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে ফুলবাড়ীর সচেতন মহল জরুরী ভিত্তিতে ফুলবাড়ী শহরের বাহিরে বাস টার্মিনাল ও যাত্রী ছাউনি গড়ে তোলার দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit