রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিয়ের ৪ মাস পর যমজ সন্তানের জন্ম, এর তদন্ত প্রশ্নে যা বললেন নয়নতারার স্বামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের চার মাস পর যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী নয়নতারা। গত ৯ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এই ঘোষণা দেন নয়নতারার স্বামী বিগনেশ শিবান। তারপর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠে, বিয়ের চার মাস পর কীভাবে সন্তানের জন্ম দিলেন এই দম্পতি? বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

শোনা যাচ্ছে, ভারতীয় সংবিধানের নিয়ম মেনে আদতেও সারোগেসি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে তামিলনাড়ু সরকার। এ ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন ভিগনেশ। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনারা সব জানতে পারবেন সঠিক সময়ে। একটু ধৈর্য ধরুন সকলে।’

এর আগে, চেন্নাইয়ে সংবাদিকদের মুখোমুখি হওয়া তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ানকে প্রশ্ন রাখা হয়, চার মাসে আগে যে দম্পতি বিয়ে করেছেন, তারাও কি সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করতে পারবেন? জবাবে মন্ত্রী স্পষ্ট জানান, ডিরেক্টরেট অব মেডিকেল সার্ভিসের পক্ষ থেকে এ নিয়ে তদন্ত হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।

উল্লেখ্য, ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তারপর ৭ বছর প্রেম করেন। চলতি বছরের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। এর ঠিক তার চার মাসের মাথায় গত ১০ অক্টোবর যমজ পুত্রসন্তানের মা হয়েছেন নয়নতারা।

সূত্র : ইন্ডিয়া টুডে।

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit