মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

উত্তেজনা বাড়িয়ে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও যুদ্ধবিমান উড়াল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেসক্ : আবারও উত্তেজনা বাড়িয়ে জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দু’টি ক্রুজ মিসাইলের পরীক্ষার দু’দিনের মাথায় স্থানীয় সময় শুক্রবার দেশটি তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একসঙ্গে প্রায় ১০টি যুদ্ধবিমান উড়িয়েছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে স্বল্প-পাল্লার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে এ তথ্য জানায়। উল্লেখ্য, গত বুধবার এক সপ্তাহের ব্যবধানে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ২,০০০ কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। 

এ নিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানায়, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে ২,০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দু’টি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit