রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিচ্ছেদ হয়ে গেলে এখন কেন বিয়ের বিষয়টি সামনে আনব: বুবলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী নিপুণ অভিনয় ও গ্লামার দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার অভিনীত ছবিগুলো প্রশংসিত হচ্ছে। সেলিব্রিটি বুবলীর পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার জীবনে বড় একটি ঘটনা প্রকাশিত হয়েছে।

এতদিন ধরে যেটি নিয়ে কানাঘোষা সেটিই শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হলো। কয়েক দিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন এ নায়িকা। এর পর আরও একটা গুঞ্জন উঠে যে, শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বুবলীর। দুজনের মুখ দেখাদেখিও বন্ধ। ৮ মাস আগেই শাকিবের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গেছে বুবলীর।

এ বিষয়ে বুবলী মুখ খুলেছেন।ভক্তদের সত্যিটা জানিয়ে দিয়েছেন। বুবলীর ভাষ্য— এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। দেখুন আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তা হলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধগম্য নয়।

আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit