শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

নওগাঁর পত্নীতলায় এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় নজিপুর ইউনিয়নের আয়োজনে ও বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর সহযোগীতায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে অংশীজনদের সাথে ভিশন ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।“আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী অঞ্চলের দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী আছির উদ্দীনের সঞ্চালনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এ কে সাজু, পত্নীতলা প্রেসক্লাব ও সুজন-সুশাসনের জন্য নাগরিক পত্নীতলার সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী,  সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, নজিপুর ইউপির সদস্যবৃন্দ, সুধীজন প্রমুখ।এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালায় গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করে একটি মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit