বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী দুবাইকে যে কারণে চুরমার করছে ইরান নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন অবহেলায় মৃত প্রায় উলাশী’র জিয়া খাল : ধ্বংশ হয়ে গেছে জিয়া মঞ্চ নামে জিয়ার ঘর মাটিরাঙ্গায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত: শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ‎সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

আজকের রাশিফল : জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ১৩ অক্টোবর, রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হবে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। ভুল সিদ্ধান্ত থেকে সতর্ক থাকবেন।

মকর : কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। বিনিয়োগ লাভদায়ক হবে। পারিপার্শ্বিক অবস্থানুসারে নতুন উদ্যোগ নিতে পারেন।

কুম্ভ : কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। অবসাদ দূর হবে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। ভালো থাকুন।

মীন : পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক অস্থিরতার কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে। উত্তেজনাবশত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।

মেষ : কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। কোনো বন্ধু সহযোগিতার হাত বাড়াতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। আয়ের নতুন কোনো পথ পেতে পারেন। নিজের ওপর আস্থা রাখুন।

বৃষ : কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হতে পারে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি হবে। সব কাজ বিচক্ষণতার সঙ্গে করতে হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

মিথুন : কাজে উন্নতির যোগ রয়েছে। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। সামাজিক কাজে অন্যের সমর্থন পাবেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা সফলতাকে ধরে রাখুন। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।

কর্কট : আর্থিক যোগাযোগ বাড়বে। সংকল্পের দৃঢ়তা অগ্রগতির পথে সহায়ক হবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। প্রার্থনায় শান্তি পাবেন। শরীরের যত্ন নিন।

সিংহ : অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যৌথ কাজে সাফল্য পেতে পারেন। ব্যবসার জন্য বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। কোনো বন্ধু বা আত্মীয় সহযোগিতা করতে পারে। রোমান্স শুভ।

কন্যা : নতুন কাজের যোগাযোগ আসবে। সব কিছু মনমতো হবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আর্থিক চাপ থাকবে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তুলা : দিনটি আনন্দের মধ্যে কাটবে। কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগতে পারে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক : আপনার কোনো সিদ্ধান্ত পরিবারের কাছে গ্রহণযোগ্যতা পাবে। ইতিবাচক কোনো পরিবর্তনের সুযোগ পেতে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না। সময়ের সঠিক ব্যবহারে সুফল পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit