রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

হিলিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা, ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জালালপুর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পরে ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে তা থেকে পরিত্রানের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষন দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হিলি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit