মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

লিটন-সাকিবের হাফ সেঞ্চুরীতে বাংলাদেশের ১৭৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে টাইগারা। ৯ বল খেলে রানের খাতা খোলেন শান্ত। এর মধ্যে উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার।

তবে দারুণ ব্যাটিংয়ে ম্যাচটি রাঙিয়ে দিলেন বাংলাদেশের ক্লাসিক্যাল দুই ব্যাটার সাবিক ও লিটন। ১৩ অক্টোবর, লিটন দাসের জন্মদিন। এ দিনে এমন দারুণ একটি ইনিংস উপহার দিয়ে নিজের করে নিলেন ম্যাচটি। ৩১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি লিটনের জন্মদিনকে আরও রঙিন করেছে। তিনি আউট হয়েছেন ৬৯ রানে।

অপরদিকে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন ৩৩ বলে, এবারও সমান বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন টাইগার দলপতি।

তবে নাজমুল হোসেন শান্তর প্রতিভায় পাহাড়সমান আস্থা টিম ম্যানেজমেন্টের। কিন্তু সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারছেন না। ওপেনিংয়ে নেমে একবার ২৯ বলে ৩৩, আগের ম্যাচে ১২ বলে ১১ আর এবার ১৫ বল খেলে করলেন ১২ রান।

প্রথম তিন ম্যাচে হেরে আগেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল-হাসান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনে ব্যাটিংয়ে নামে টাইগাররা। এদিন সৌম্য সরকারকে নিয়ে ওপেন করেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ২১ রানে পরাজিত হয় টাইগাররা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দেখায় যথাক্রমে ৮ উইকেট এবং ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: 
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit