মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

৬ মে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজা হওয়ার আট মাস পরে অভিষেক হবে রাজা চার্লস এর। আগামী বছর ৬ মে অভিষেক হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। বাকিংহাম প্রাসাদের তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ওই দিন আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও।

অভিষেকের সময়ে রাজার কপালে, বুকে ও হাতে লাগানো হবে পবিত্র তেল।  তাঁর হাতে তুলে দেওয়া হবে সোনার গোলক। যেটিকে সারা পৃথিবীতে খ্রিস্টধর্মের আধিপত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাঁকে পরানো হবে রাজ আংটি। দেওয়া হবে রাজদণ্ড। এরপরে মাথায় পরিয়ে দেওয়া হবে রাজমুকুট। অভিষেকের দিন চার্লস পরবেন সেন্ট এডওয়ার্ডস ক্রাউন। ১৬৬১ সালে দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল এই মুকুটটি। কুইন কনসর্ট ক্যামিলারও সে দিন অভিষেক। তিনি পরবেন কোহিনুর বসানো রানী এলিজাবেথের সেই মুকুট।

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি। ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজ়াবেথের অভিষেকের অনুষ্ঠানের থেকে অনেকটাই ছোট আকারে হবে চার্লসের অভিষেক অনুষ্ঠান। ৬মে অনুষ্ঠানে দুই হাজারের বেশি অতিথি সমাগম হবে না। অনুষ্ঠানের দৈর্ঘ্য হবে এক ঘণ্টা।

প্রাসাদের সূত্র অনুসারে, মহামারীর পরে দেশের অনেকেই অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছেন। এই অবস্থায় অতিরিক্ত জাঁকজমকপূর্ন করে রাজ্যাভিষেক হলে নতুন রাজার সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে ছোট করে হলেও ঐতিহ্য মেনেই এই অনুষ্ঠান করা হবে বলে রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit