রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

শেষ মুহূর্তের গোলে ড্র করেও স্বস্তিতে নেই বার্সা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক বার্সেলোনা ও ইন্টার মিলান। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানের সঙ্গে ড্র করেছে বার্সা। ৬ গোলের ম্যাচে উভয় দলই গোল করেছে তিনটি করে। ম্যাচের ৪০তম মিনিটে ওসমান দেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে গোলে করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ইন্টারের নিকোলো বারেল্লা। ৬৩তম মিনিটে গোল করে ইন্টারকে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। রবার্ত লেভানদোস্কির গোলে বার্সা সমতায় ফেরে ৮২তম মিনিটে।

নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত পাস থেকে গোল করেন রবিন গোসেন্স। ইন্টার এগিয়ে যায় ৩-২ গোলে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বার্সাকে ড্র এনে দেন লেভানদোস্কি। ড্রয়ের পরও স্বস্তিতে নেই কাতালানরা। কারণ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিন নম্বরে অবস্থান তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ, ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে জাভি হার্নান্দেজের দল।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit