শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেনাদের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে ফিরে আসতে বলল ইরান আবারও বিতর্কের মুখে উসমান, বোলিং কৌশলে বিরক্ত ব্যাটার ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’

বাবর-রিজওয়ান জুটিতে চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ মুহূর্তে পাকিস্তানের সময়ের সেরা ওপেনিং জুটি বাবর-রিজওয়ানের ব্যাটিংয়ে চাপে রয়েছেন টাইগাররা।

ক্রাইস্টচার্চে আজ সকালে ব্যাট হাতে নেমে দুর্দান্ত দুটি হাফসেঞ্চুরি উপহার দেন লিটন দাস ও সাকিব আল হাসান।

এ দুই তারকার ঝড়ো ব্যাটিংয়ে একটি সময় মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। 

কিন্তু টেলএন্ডারদের ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামেন টাইগাররা।

আর ১৭৪ রানের তাড়ায় দুর্দান্ত শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনার। শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষেই গেছে। দুই পেসার তাসকিন ও হাসান মাহমুদের আঁটসাট বোলিংয়ে ২ ওভারে মাত্র ৬ রান তুলতে পারে পাকিস্তান। 

একটু ধরে খেলতে দেখা যায় বাবর আজমকে। তবে বাংলাদেশি বোলারদের লাইন-লেন্থ আর উইকেট বুঝতে বেশি সময় নেননি পাকিস্তান অধিনায়ক। 

এর পর হাত খুলে মারা শুরু করেন। ৪র্থ ওভারে তাসকিনের পর পর দুই ডেলিভারিতে দুটি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকার গতি বাড়ান বাবর।

অন্যদিকে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করেছেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।  তবে ব্যাটে-বলে হচ্ছে না সবসময়।

তাসকিন-হাসান জুটির বদলে এবার শরিফুল ও সাইফউদ্দিনকে আক্রমণে আনেন অধিনায়ক সাকিব। তাতেও কোনো কাজ হয়নি।

১১ ওভারেই কোনো বিপদ না ঘটিয়ে দলীয় ৮১ রান পার করে দেন বাবর-রিজওয়ান জুটি। বাবরের অবদান ৩৫ বলে ৪৬ রান, রিজওয়ানের ৩২ বলে ৩৫।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit